ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের অবসর বড় ধাক্কা: আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ৬ জুলাই ২০২৩
তামিমের অবসর বড় ধাক্কা: আইসিসি
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। তার তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম।

সাগরিকায় আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। যেখানে প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছ তামিম ইকবালের দল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই অবসরের ঘোষণা দিলেন টাইগারদের নিয়মিত এই অধিনায়ক।

Advertisement

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তামিম বলেন, ‘আমার জন্য এটাই শেষ। আমি আমার সেরাটা দিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি।’

এ সময় সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে তামিম আরো বলেন, ‘আমি আমার সকল সতীর্থ, কোচ, বিসিবি কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং যারা আমার দীর্ঘ যাত্রায় সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আস্থা রেখেছেন তারা।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। অবসর নেয়ার আগ পর্যন্ত দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-২০ খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

২০২২ সালের ১৬ জুলাই টি-২০ থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!