[ খেলা ]
তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে বিসিবি যা জানাল
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
এক বছর আগে টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়েছিলেন তামিম ইকবাল। এরপর শুধু টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ হুট করেই একসঙ্গে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন দেশের ক্রিকেটের এই ধ্রুবতারা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।
কান্নাভেজা কণ্ঠে তামিম বলেন, আমি সবসময়ই বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।
.png)
এদিকে, তার এই সিদ্ধান্তকে খুবই প্রি-ম্যাচুউর বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, আমরা লাইভে তামিমের সিদ্ধান্ত শুনেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। শকিং নিউজ। খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। হেসে খেলে দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তামিম ইকবাল
লিংক সফলভাবে কপি হয়েছে!