[ খেলা ]
ফুটবলকে বিদায় বললেন কিংবদন্তি মেগান
মেগান র্যাপিনো। ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলার মেগান র্যাপিনো। তবে অবসরের আগে জাতীয় দলের জার্সিতে চতুর্থবারের মতো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন এই কিংবদন্তি ফুটবলার।
জাতীয় দলের জার্সিতে ২০১৫ এবং ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছেন মেগান র্যাপিনো। এর মধ্যে ২০১৯ বিশ্বকাপে ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব পেয়েছিলেন এই তারকা।
একই সঙ্গে ব্যালন ডি’অর, স্পোর্টস ইলাস্ট্রেটেড স্পোর্টসপার্সন অব দ্য ইয়ারের পুরস্কারও পান মেগান। বিশ্বকাপের গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জেতার কীর্তি আছেও তার।
.png)
এছাড়াও ২০১২ সালের অলিম্পিক স্বর্ণপদক, ২০১৪ এবং ২০১৮ সালে কনকাকাফ ওম্যান’স চ্যাম্পিয়নশিপ, ২০১৩ এবং ২০১৪ সালে নারী ফ্রেঞ্চ লিগ ও ২০১৩ সালে জিতেছেন ফ্রেঞ্চ ওম্যান কাপ।
যুক্তরাষ্ট্রের নারী দলের হয়ে ১৯৯ ম্যাচে ৬৩ গোল আর ৭৩ অ্যাসিস্ট করেছেন মেগান। জাতীয় দলের জার্সিতে ৮৬ শতাংশ ম্যাচ জয় করার রেকর্ড আছে তার। তবে এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়েসী এই তারকা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!