[ খেলা ]
২০২৬ বিশ্বকাপ নিয়ে যা বললেন মার্টিনেজ
ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই ফুটবলার ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন।
বর্তমানে এশিয়া সফরে ভারতে অবস্থান করছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক হওয়া। আমি এখনও স্বস্তিতে যাচ্ছি না। আমি আরও ভালো করতে চাই এবং আর্জেন্টিনার হয়ে আরও শিরোপা জিততে চাই।’
মেসি সম্পর্কে মার্টিনেজ বলেন, ‘ভবিষ্যতে মেসির মতো কেউই হতে পারবে না। মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ভবিষ্যতে মেসির মতো কাউকে পাওয়া সম্ভব নয়। তার মতো হওয়া কঠিন।’
.png)
কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপও আর্জেন্টিনা জিতবে বলে মন্তব্য করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘যখন আমি মাঠে নামি মনে করি যে আমি সেরা হতে পারবো। কোপা আমেরিকা, বিশ্বকাপসহ সবকিছুই আমরা জিতেছি। আশা করছি আমরা পরবর্তী কোপা আমেরিকা এবং বিশ্বকাপও জিতবো।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এমিলিয়ানো মার্টিনেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!