[ খেলা ]
এবার কোরিয়ান মিডফিল্ডার কিনল পিএসজি
ছবি: সংগৃহীত
আসন্ন মৌসুমে নতুনভাবে দল সাজাচ্ছে ফরাসি জয়ান্ট পিএসজি। সেজন্য এর মধ্যে মাঝ মাঠের শক্তি বাড়াতে রিয়াল মায়োর্কা দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কাং-ইনকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। শনিবার ক্লাবের ওয়েবসাইটে খবরটি জানায় পিএসজি।
পাঁচ বছরের জন্য চুক্তিতে পিএসজিতে গেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির আর্থিক বিষয়াদি নিয়ে কিছু জানানো হয়নি।
স্প্যানিশ ক্লাব মায়োর্কার হয়ে গত দুই মৌসুম খেলেছেন কাং-ইন। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৭৩টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৭টি।
.png)
Le Paris Saint-Germain est heureux d’annoncer l’arrivée de Lee Kang-In jusqu’en 2028.
— Paris Saint-Germain (@PSG_inside) July 8, 2023
Le milieu offensif de 22 ans devient le premier joueur sud-coréen à s’engager en faveur du Club.#WelcomeLeeKangIn 🔴🔵
দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন কাং-ইন। কাতার বিশ্বকাপেও খেলেছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিএসজি
লিংক সফলভাবে কপি হয়েছে!