ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আজ ইরান যাচ্ছে ভলিবল দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ১২ জুলাই ২০২৩
আজ ইরান যাচ্ছে ভলিবল দল
ছবি: সংগ্রহীত

উচ্চতর প্রশিক্ষণ ও এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ ইরান যাচ্ছে জাতীয় ভলিবল দল। মঙ্গলবার তাদের সঙ্গে দেখা করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। 

আজ ২২ সদস্যের দলটি ঢাকা ছাড়ছেন। এই টুর্নামেন্ট সামনে রেখে টানা দুই মাস অনুশীলন করেছেন আলীপোর আরজীর শিষ্যরা।

১৬-২৬ আগস্ট ইরানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৮টি দেশ অংশ নিচ্ছে। লাল-সবুজের দল খেলবে এফ-গ্রুপে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: ভলিবল
লিংক সফলভাবে কপি হয়েছে!