উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা অনুর্ধ্ব-১১ গ্রুপে স্বর্ণ পদক লাভ করেন বাংলাদেশের খুশবু। বুধবার নবম ও শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার খুশবু স্বাগতিক উজবেকিস্তানের মোখিনুরের সাথে ড্র করেন তিনি।
এ ইভেন্টে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও ভারত, কাজাকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্থান ও শ্রীলংকার ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
.png)
প্রতিযোগিতার অনূর্ধ্ব-১১ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু’র স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জ পদক পান।