সাদা পোশাকেও একশ স্ট্রাইকরেটের ওপরে ব্যাট করেছেন ক্রলি। যার ফলে মাত্র ৯৩ বলেই নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডান-হাতি ব্যাটার। শেষ পর্যন্ত তার এই ঝড়ো ব্যাটিং থেমেছে ১৮৯ রানে। যার ওপর ভর করে অজিদের রান টপকে ইংলিশরা প্রথম ইনিংসে লিড বাড়াচ্ছে।
ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমে মর্যাদাপূর্ণ ভেন্যুটিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন ক্রলি। তার আগে ১৯৮১ অ্যাশেজে মাত্র ৮৬ বলে ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথাম। যা ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।
.png)
বোথামের কীর্তি টপকাতে না পারলেও, টাইগার ওপেনার তামিম ইকবাল এবং অস্ট্রেলিয়ান ভিক্টর ট্রাম্পারকে ছাড়িয়ে গেছেন ক্রলি। ২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। এই মাঠে টেস্টে তা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
তালিকায় তামিমের আগের অবস্থানে আছেন ভিক্টর ট্রাম্পার। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৯৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।