ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার রাফিনহাকে চায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ২১ জুলাই ২০২৩
বার্সেলোনার রাফিনহাকে চায় ম্যানসিটি
রাফিনহা

সৌদি আরবের প্রো লিগ এলোমেলো করে দিয়েছে ইউরোপের ফুটবল বাজার। একের পর এক বড় বড় তারকা ভেড়াচ্ছে সৌদির ক্লাবগুলো। রোনালদো, বেনজেমা, ফিরমিনোরা এরই মধ্যে গেছেন সৌদি লিগে। যাওয়ার তালিকায় আছেন লিভারপুলের ফ্যাবিনহো, ম্যানসিটির রিয়াদ মাহরেজের মতো তারকারাও। 

এরই মধ্যে আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ সৌদি আরবের আল আহলিতে যোগ দেওয়ার খুব কাছে আছেন। সংবাদ মাধ্যমের মতে, চুক্তির বিষয়ে সম্মত হয়ে গেছেন মাহরেজ। কেবল সাক্ষর করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার অপেক্ষা। 

মাহরেজের জায়গা পূরণে বার্সেলোনার ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনহাকে দলে নেওয়ার কথা ভাবছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। 

Advertisement

সংবাদ মাধ্যম ফুট মার্কেতোর সাংবাদিক সান্তি আওনা জানিয়েছেন, এরই মধ্যে চুক্তির বিষয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শুধু খোঁজ-খবর নয় ম্যানসিটি রাফিনহাকে তাদের টপ টার্গেট করেছে। দামে বনিবনা হলে দলে ভেড়াতে চায়। 

গত মৌসুমে প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে ৫৫ মিলিয়ন পাউন্ডে কিনেছে বার্সেলোনা। তাকে বিক্রি করা নিয়ে তাড়াহুড়ো নেই কাতালান ক্লাবটির। তবে কেনা দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিড পেলে তাকে ছেড়ে দেবে স্প্যানিশ ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!