ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত (নারী) সিরিজ-২০২৩

ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চান ফাহিমারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ২১ জুলাই ২০২৩
ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চান ফাহিমারা
ছবি- সংগৃহীত

মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচ জিতলেই নতুন ইতিহাস গড়বে টাইগ্রেসরা। কেননা এ ফরম্যাটে দলটির বিপক্ষে সিরিজ জিততে পারেনি স্বাগতিকরা। তবে সেরাটা উপহার দিতে পারলে সেই আক্ষেপ ঘোচার সুযোগ রয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

এদিকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগ্রেসরা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারী দল। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছেন হারমানপ্রীত-স্মৃতিরা।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মলনে ফাহিমা বলেন, ‘আমি সবসময় বলেছি, আমার দলের সবাই অনুভব করে আমরা যদি দল হিসেবে খেলতে পারি আমাদের কাছে যেকোনো দলই পরাস্ত হবে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘গত ম্যাচের (দ্বিতীয় ওয়ানডে) ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন পর্যন্ত আমরা বলবো যে ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে দল হিসেবে আমরা পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ওয়ানডেতেও আমরা চেষ্টা করেছি।’

ফাহিমার মতে, আমাদের প্রত্যেকটা ব্যাটারই আসলে প্রতিভাবান। আমরা সবাই জানি তাদের সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা করতে পারিনি। 

সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়ে ফাহিমা বলেন, গত দুইদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নিজেরা নিজেরা, কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সাথেই ভালো আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, দল হিসেবে আমরা চেষ্টা করবো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!