[ খেলা ]
১৬তম পেলিওচোরা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা
এবার বাবা-ছেলের ভিন্ন লড়াই
ছবি: সংগৃহীত
গ্রিসে শুরু হয়েছে ১৬তম পেলিওচোরা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। সেখানে ভালো করেছে বাংলাদেশের দাবাড়ুরা। আসরটির তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ওই আসরে খেলছে তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়া। তিনিও বাবার সমান ম্যাচে পেয়েছেন দেড় পয়েন্ট।
এর আগে দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্রিসের ফিদে মাস্টার গেজিস এফসটাথিওসকে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ওই রাউন্ডে গ্রিসের ট্রাগোউদারা নিকোলাইসকে হারিয়েছে ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়াও।
তৃতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গ্রিসের ফিদে মাস্টার মার্কিডিস কন্সটানসন্সের সঙ্গে এবং গ্রিসের ডেলিজিয়ানিস ক্রিসটোসের সাথে ড্র করেন ফিদে মাস্টার তাহসিন।
.png)
এবারে আসরে ২৬টি দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন নারী আন্তর্জাতিক মাস্টারসহ ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্র্যান্ডমাস্টার দাবা
লিংক সফলভাবে কপি হয়েছে!