এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে দুই উইকেটে ৭৪ রান।
সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। এ ম্যাচে প্রিয়া পুনিয়ার স্থলাভিষিক্ত হন শেফালি ভার্মা। তবে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন তিনি।
.png)
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। এদিন সফরকারীদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেট বিলিয়ে দেন শেফালি (৪)। দৃষ্টিনন্দন ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমের পথ দেখান মারুফা আক্তার।
এরপর ক্রিজে আসেন যশতীকা ভাটিয়া। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১ বাউন্ডারিতে ৫ রান করেন এ ব্যাটার।
ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে ভারত। তবে সেই চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছে মান্ধানা-দেওল জুটি।