ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আন্তঃজেলা ভলিবল শুরু 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৩, ২২ জুলাই ২০২৩
আন্তঃজেলা ভলিবল শুরু 
ছবি: ফেডারেশন

১৪ টি জেলা দলের অংশগ্রহনে শুরু হয়েছে আ্ন্ত:জেলা ভলিবলের চূড়ান্ত পর্বের খেলা। 

শনিবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।

এ সময় সহসভাপতি এমএ রাজ্জাক খান, সাধারন সম্পাদক আশিকুর রহমান ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী দিনের খেলায় ঢাকা ৩-১ সেটে বগুড়াকে, নড়াইল ৩-০ সেটে টাঙ্গাইলকে, দিনাজপুর সমান ব্যবধানে পটুয়াখালীকে এবং রাজশাহী ৩-২ সেটে কিশোরগঞ্জকে হারায়।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: ভলিবল
লিংক সফলভাবে কপি হয়েছে!