ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার আল নাসরে যোগ দিল রোনালদোর সাবেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ২৪ জুলাই ২০২৩
এবার আল নাসরে যোগ দিল রোনালদোর সাবেক সতীর্থ
ছবি: সংগৃহীত

গত মৌসুমে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাবে পাড়ি দিলে দেশটির ক্লাবের প্রতি খেলোয়াড়দের আগ্রহ বাড়ে। এরপর অনেক খেলোয়াড় বর্তমানে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে পাড়ি দিচ্ছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন আলেক্স তেলেস। রোনালদোর সাবেক সতীর্থ আলেক্স এবার যোগ দিয়েছেন আল নাসরে। 

রোববার (২৩ জুলাই) আল নাসর বিষয়টি নিশ্চিত করে। আগামী দুই মৌসুমের জন্য অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তেলেস। 

২০২০ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তেলেস। গত মৌসুমে সেভিয়ায় ধারে খেলেন ৩০ বছর বয়সী এই ফুল-ব্যাক। স্প্যানিশ ক্লাবটির হয়ে ইউরোপা লিগ জেতেন তিনি। এবার ইউনাইটেডের সাবেক সতীর্থ রোনালদোর সঙ্গে আল নাসরে খেলবেন তেলেস।

Advertisement

চুক্তির আর্থিক বিষয় নিয়ে কিছু বলেনি কোনো পক্ষই। গণমাধ্যমের খবর, আনুমানিক ৬০ লাখ পাউন্ড পাবে ইউনাইটেড।

গত জানুয়ারিতে রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর সৌদি প্রো লিগ অনেক ফুটবলারকে আকৃষ্ট করেছে। নতুন মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এই লিগে নাম লিখিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবের্তো ফিরমিনো, মেন্ডিসহ আরও বেশ কজন তারকা। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!