ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখনো টেস্ট ক্রিকেট ভালোবাসি: অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৬ জুলাই ২০২৩
এখনো টেস্ট ক্রিকেট ভালোবাসি: অ্যান্ডারসন
ছবি: সংগৃহীত

আর কদিন পরেই ৪১ বছর বয়সে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আগের মতো পারফর্ম করতে পারছেন না। চলতি অ্যাশেজ সিরিজে ৪ ম্যাচে বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর দলে তার জায়গাটাও নড়বড়ে হয়ে পড়েছে।

অনেকে আবার অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। যদিও অ্যান্ডারসন নিজে জানালেন অবসর নিয়ে আপাতত কোনো ভাবনা নেই তার। তিনি নিজে মনে করেন এখনও ভালো বোলিং করছেন তিনি। তবে চলতি অ্যাশেজে পারফর্ম না করতে পেরে কিছুটা হতাশ তিনি।

এ প্রসঙ্গে দ্য টেলিগ্রাফে নিজের কলামে অ্যান্ডারসন বলেন, ‘সিরিজে (চলতি অ্যাশেজে) খারাপ খেলায় আমি হতাশ। কিন্তু, আমার মনে হয় আমি এখনও ভালো বল করছি। কোচ ও অধিনায়কের (বেন স্টোকস) সঙ্গে কথা বলেছি। তারা এখনও আমাকে চায়। আমিও বেশ ক্ষুধার্ত। নিজেকে নিয়ে কাজ করছি, যাতে দলে আমার সেরাটা দিতে পারি। এই মুহূর্তে আমি এটাই ভাবছি।’

Advertisement

নিজের অবসরের ভাবনা নিয়ে অ্যান্ডারসন বলেন, 'এখনও আমি টেস্ট ক্রিকেট যতটা সম্ভব আগের মতোই ভালোবাসি। এখন আমার অবসর নিয়ে কোনো ভাবনা নেই।'
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!