বুধবার গ্রুপ পর্বের ম্যাচে কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামে বুলাওয়ে ব্রেভস। এ ম্যাচে বরাবরের মতো বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন। এদিন ২ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট শিকার করেন এ পেসার।
এদিন শুরুতে রহমানউল্লাহ গুরবাজের কাছে চার-ছয় হজম করলেও সেই ব্যাটারকেই ফিরিয়েছেন তাসকিন। ৪৫ রান করা গুরবাজ ও পরে রানের খাতা খোলার আগেই ম্যাথু ব্রিজকেকে আউট করেন এই পেসার।
.png)
১২৬ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেন কেপটাউনের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি এবং রহমানউল্লাহ গুরবাজ। বিনা উইকেটেই আসে ৬৫ রান।
ম্যাচটা যখন প্রায় নাগালের বাইরে, তখনই এক ওভারে দুই উইকেট নিয়ে বুলাওয়েকে ম্যাচে ফেরান তাসকিন। এরপরই ম্যাচের লাগাম টেনে ধরেন বুলাওয়ের বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে কেপটাউনের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২২ রান।
এর আগে ব্যাট করতে নেমে ইনোসেন্ট কাইয়ার ৫২ এবং ব্যু ওয়েবস্টারের ২৩ রানের সুবাদে ১০ ওভারে ১২৫ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বুলাওয়ে ব্রেভস।
এই জয়ের পর ৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিনে আছে তাসকিনের বুলাওয়ে। আর সমান ম্যাচ খেলে টেবিলের শীর্ষে আছে কেপটাউন স্যাম্প আর্মিরা।