বুধবার ভোরে ফ্লোরিডায় লিগস কাপে আটলান্টার মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। যেখানে মেসি ও রবার্টের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে এলএমএসের ক্লাবটি। তবে মেসির দ্বিতীয় গোলে অসাধারণ পাস দিয়ে সহায়তা করেন বুসকেটস।
ম্যাচের ২২তম মিনিটে নিজেদের অর্ধ থেকে মেসিকে অসাধারণ এক থ্রু পাস দেন বুসকেটস। কিন্তু অফসাইডের ফাঁদ ভেঙে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে নেন মেসি। এরপর আটলান্টার গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ।
.png)
নিজেদের রসায়ন নিয়ে ম্যাচ শেষে বুসকেটস বলেন, ‘আমি সত্যিই লিও (মেসির) সঙ্গে আরেকবার খেলার অপেক্ষায় ছিলাম। বার্সেলোনায় এত বছর একত্রে খেলার কারণে সবকিছু অনেক সহজ হয়ে যায়, আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারি, সে কীভাবে তার শরীর রাখবে এবং আমি আমারটা রাখব।’
তিনি আরো বলেন, ‘আমি জানতাম এটা কেমন হতে চলেছে। লিও বিশ্বের সেরা খেলোয়াড়, সবচেয়ে ভারসাম্যপূর্ণ। এই লিগেও কোনো কমতি নেই। এটা স্পষ্ট যে মানিয়ে নেয়ার জন্য কিছু সময় লাগে তবে ওর বৈশিষ্ট্যের কারণে অল্প সময়ে করতে পেরেছে। আমরা বিষয়টি উপভোগ করতে যাচ্ছি এবং আমি আশা করি গোল এবং অ্যাসিস্টের জন্য ও সেরাটা করবে।’