বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর বিশ্বকাপ ও এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে প্রথম রাউন্ডের দুটি ম্যাচ। দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে বাংলাদেশ।
.png)
সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকেও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিলেন জামাল ভূঁইয়ারা। সাম্প্রতিক সময়ে মালদ্বীপের ফুটবলের ধারা নিচের দিকে তাই বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা বাড়ল।
জানা গেছে, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এশিয়ার ৪৬ টি দল এন্ট্রি দিয়েছে। ২০ জুলাই ঘোষিত ফিফা র্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ২৬ দল বিশ্বকাপ ও এশিয়া কাপের রাউন্ড ২ বাছাই থেকে খেলবে। এশিয়ার র্যাংকিংয়ে ২৭ থেকে ৪৬ এ অবস্থান করা দলগুলোকে রাউন্ড ১ খেলতে হবে।
এছাড়া নিচের বিশ দলকে দুই পটে বিভক্ত করেছে এএফসি। বাংলাদেশের র্যাংকিং ৪১ নম্বর হওয়ায় দ্বিতীয় পটে ছিল। ড্রয়ের দুই নম্বর পেয়ারিংয়ে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়ে যায়। দুই নম্বর পেয়ারিংয়ে প্রথম পট থেকে মালদ্বীপের নাম উঠে। এরপর দ্বিতীয় পটে বাংলাদেশের নাম উঠে।