ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইনিংস ব্যবধানে জিতে

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৬, ২৭ জুলাই ২০২৩
শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে শ্রীলংকার করা ১৬৬ রানের জবাবে ৫ উইকেটে ৫৭৬ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে ৪০৭ রানে এগিয়ে থাকে বাবর আজমের দল। দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র ১৮৮ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। তাতেই ইনিংস ব্যবধানে হারিয়ে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। শুধু তা-ই নয়, রেকর্ড ব্যবধানে এই হারে সিরিজে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

চতুর্থ দিন সকালে মাত্র দুই ওভার ব্যাটিং করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ করার সঙ্গেসঙ্গেই ৫ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে দলটি।এর আগে আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরির পর ১৩২ রানে অপরাজিত থাকেন আগা সালমান।  

জবাব দিতে নেমে নোমান আলীর ঘূর্ণিজাদুতে গুটিয়ে যায় শ্রীলংকা। প্রথম সাত উইকেট নেন তিনি। ইনিংসে শেষ তিনটি উইকেট নেন নাসিম শাহ। দ্বিতীয় ইনিংসে লংকানদের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস করেন সর্বোচ্চ ৬৩* রান।

Advertisement

সিরিজে ম্যাচ সেরা হয়েছেন ২০১ রানের দুর্দান্ত ইনিংস করা শফিক। তিনি ৩২৬ বলে ১৯ চার ও ৪ ছক্কায় করেন ২০১ রান। অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন আগা সালমান। দুই ম্যাচে তিনি করেন ২২১ রান। এদিকে প্রথম টেস্ট লংকানদের  ৪ উইকেটে হারিয়ে এগিয়ে ছিল পাকিস্তান। আজ সিরিজ জিতল দলটি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!