কানাডাতে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকলেও লিটনের মন পড়ে আছে বাংলাদেশে। আর এমনটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই। বলতে গেলে তার মনটা পড়ে রয়েছে স্ত্রী দেবশ্রী সঞ্চিতার কাছে।
মূলত লিটন-সঞ্চিতা দম্পতির আজ চতুর্থ বিবাহবার্ষিকী। ২০১৯ সালের এই দিনেই চার হাত একসঙ্গে হয়েছিল দুজনের। কিন্তু খেলার কারণে বিবাহবার্ষিকী একসঙ্গে উদ্যাপন করা সম্ভব হচ্ছে না তাদের। আর এ জন্যই স্ত্রীকে মিস করছেন বলে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন লিটন।
.png)
স্ত্রী সঞ্চিতার উদ্দেশ্য লিটন লিখেছেন, ‘শুভ চতুর্থ বার্ষিকী। তুমি আমার জীবনে লেডি ভাগ্য হিসেবে এসেছ। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। সত্যি তোমাকে বড্ড মিস করছি। খুব শিগগির দেখা হবে।’
দাম্পত্য জীবনের সুন্দর সময় কাটালেও কানাডার পারফরম্যান্স ভালো নয় লিটনের। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৩০ রান করতে পেরেছেন তিনি। এক ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নামেননি। সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছেন এ ডানহাতি ব্যাটার।