[ খেলা ]
টাকার কাছে বিক্রি হননি মার্টিনেজ!
ছবি: সংগৃহীত
চলমান দলবদলের বাজারে চমক দেখিয়েছে সৌদি আরবের প্রো লিগের ক্লাবগুলো। দলে ভেড়াচ্ছিল ইতালিয়ান সিরিএ, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা এবং ফরাসি লিগ ওয়ানের দারুণ পারফর্মারদের।
এবার ওই লিগে খেলার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা লাউতারো মার্টিনেজও। মার্টিনেজ নিশ্চিত করেছেন, সৌদি আরবের এক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু টাকার কাছে নিজেকে বিক্রি করে দিতে রাজি হননি আর্জেন্টিনার হয়ে সবশেষ কাতার বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার।
সম্প্রতি গেজেটা দেলো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘আমি সৌদি আরবের একটি ক্লাব থেকে অনেক বড় প্রস্তাব পেয়েছি। তবে আমি ইন্টার মিলানে খুব সুখে আছি। আমি এই ক্লাবটির অধিনায়ক। ইন্টার মিলান আমার দ্বিতীয় বাড়ি। আমি প্রথম দিন থেকেই এই ক্লাবের হয়ে খেলতে ভালোবাসি। এই ক্লাবের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। তাই ছেড়ে যাওয়ার মত কোনো কারণ দেখছি না।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইন্টার মিলান
লিংক সফলভাবে কপি হয়েছে!