আগামী বছরের ৪ জুন শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টটি চলবে ৩০ জুন পর্যন্ত। এরই মধ্যে অংশ নেয়া ২০ দলের মধ্যে ১৫টি দল নির্বাচিত হয়েছে। বাকি রয়েছে আর ৫টি দল। খবর ইএসপিএনের।
এদিকে টি-২০ বিশ্বকাপের জন্য এই মুহূর্তে ভেন্যু নির্বাচন চলছে। এরই মধ্যে আইসিসি থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। যেখানে ফ্লোরিডার লডারহিল এগিয়ে রয়েছে।
.png)
এছাড়াও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউ ইয়র্কের ভ্যান কর্টল্যান্ড পার্ক আন্তর্জাতিক ভেন্যু মর্যাদা না পেলেও রয়েছে আলোচনায়। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।