ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিষিদ্ধ জুভেন্টাস, চেলসিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ২৯ জুলাই ২০২৩
নিষিদ্ধ জুভেন্টাস, চেলসিকে জরিমানা
ছবি- সংগৃহীত

জুভেন্টাসের নিষিদ্ধ হওয়ার আশঙ্কা ছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটিও সম্পন্ন করেছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক নীতি ভঙ্গ করায় এক বছরের জন্য জুভেন্টাসকে নিষিদ্ধ করেছে উয়েফা। 

মূলত গত মৌসুমে দলবদলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ পয়েন্ট কেটে নেয়া হয় জুভেন্টাসের। এতে পয়েন্ট টেবিলের সাতে থেকে মৌসুম শেষ করে তারা। এই অভিযোগে গত মৌসুমে পয়েন্ট নিয়ে বেশ ঝামেলায় পড়ে তুরিনের বুড়িরা।

Advertisement

বদবদলে আর্থিক লেনদেনের ভুল তথ্য দিয়ে শুরুতে ১৫ পয়েন্ট কেটে নেয়া হলেও পরে ৫ পয়েন্ট ফেরত পায় জুভেন্টাস। যার কারণে তাদের মৌসুম শেষ করতে হয় সাতে থেকে। এর ফলে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস লিগ তো বটে, ইউরোপা লিগেও জায়গা হয়নি তাদের।

এফএফপির নিয়ম না মানায় শাস্তি পেতে হচ্ছে চেলসিকেও। তারাও উয়েফাকে অসমপূর্ণ আর্থিক ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে চেলসি এই অপরাধ করেছে। 

জুভেন্টাসকে ১৭.১৪ মিলিয়ন পাউন্ড এবং চেলসিকে ৮.৫৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। জুভেন্টাস যদি পরের তিন বছর আর্থিক নিয়ম মেনে চলে, তবে এই আর্থিক জরিমানার অর্ধেক দিলেই চলবে। আর চেলসি ইতিমধ্যে জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!