ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কানাডার লিগে আবারো ব্যর্থ লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ২৯ জুলাই ২০২৩
কানাডার লিগে আবারো ব্যর্থ লিটন
ছবি- সংগৃহীত

কানাডায় গ্লোবাল টি-২০ লিগে ব্যাট হাতে বাজে সময় কাটছে লিটন দাসের। টুর্নামেন্টের শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র ৫৩ রান এসেছে তার ব্যাট থেকে।

শুক্রবার রাতে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে মাঠে নামে সারে জাগুয়ার্স। যেখানে ব্যাটিং করতে নেমে মন্থর গতিতে রান তোলেন লিটন। এদিন ৩০ বল খেলে মাত্র ২৫ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

অবশ্য লিটনের ছন্দহীন ব্যাটিংয়ের দিনেও জিতেছে তার দল জাগুয়ার্স। জাতিন্দর সিংয়ের ফিফটি ও অ্যালেক্স হেলসের ঝড়ে প্যান্থার্সের বিপক্ষে ৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিটনের দল। 

Advertisement

এর আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে লিটনের দল। এ ম্যাচে জাতিন্দর সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া হেলসের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৯। রান তাড়া করতে নেমে মিসিসাগা ১০৯ রানে অলআউট হয়।

সারে জাগুয়ার্সের জার্সিতে তিনে ব্যাটিং করেন লিটন। কিন্তু তার ব্যাট চলে ধীর গতিতে।  ১টি চার ও ১টি ছয়ে ৩০ বলে ২৫ রান করেছেন। স্ট্রাইকরেট ৮৩। এর আগে তার ব্যাট থেকে আসে ৯ ও ২১। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানের ইনিংসটিও ছিল ধীরগতির। এটি আসে ২০ বলে। আর এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!