বিশ্বকাপে থাকবেন বাংলাদেশের যে আম্পায়ার
আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ক্রিকেটের পরাশক্তি দেশগুলো এ আসরকে পাখির চোখ করে রেখেছে। বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরে সেরা তিনে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দল হিসেবে বিশ্বকাপে অংশ নিলেও আম্পায়রদের উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যায় না।
সাধারণত বিশ্বকাপে আইসিসি নিজেদের এলিট প্যানেল নিয়ে খেলা পরিচালনা করে থাকে। তবে ভারত বিশ্বকাপে বাংলাদেশ থেকেও আম্পায়ার থাকতে পারেন এমনটা বিশ্বাস করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।
তার ভাষ্যে, আন্তর্জাতিক পরিসরে সুনাম আছে বাংলাদেশি আম্পায়ারদের। বিশেষ করে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ এবং ফাইনালে দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান। এবার ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের তালিকায় থাকতে পারেন শরফুদ্দৌলা ইবনে শহিদ।
.png)
ইফতেখার রহমান বলেন, ‘তাদের (আইসিসি) প্যানেলে শরফুদ্দৌলা ইবনে শহিদ রয়েছেন। তাই আমরা আশা করতে পারি আইসিসি তাকে সুযোগ দিবে।’
ঘরোয়া লিগে ক্রিকেট ও আম্পায়ারদের বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘আমরা যতটা সম্ভব ক্রিকেটারদের সঙ্গে কথা বলি ও অধিনায়কদের সঙ্গে বসে থাকি। জরিমানার ব্যাপারে আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে নইলে এমন আচরণ সংশোধন হবে না।’
বিতর্ক এড়নোর বিষয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘মিরপুর অথবা ফতুল্লা স্টেডিয়াম হলেও প্রযুক্তির ব্যবহার সম্ভব কিন্তু নানা জটিলতাই আশেপাশের মাঠ গুলোই তা সম্ভব হয় না তবে আমরা আশাবাদি মাঠগুলো নিজেদের হলে জটিলতা কাটানো সম্ভব।’