ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
লংকান প্রিমিয়ার লিগ-২০২৩

হৃদয়ের মুখোমুখি হচ্ছেন শরিফুল, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ৩০ জুলাই ২০২৩
হৃদয়ের মুখোমুখি হচ্ছেন শরিফুল, খেলা দেখবেন যেভাবে
ছবি- সংগৃহীত

শ্রীলংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) তৃতীয় আসরের পর্দা উঠবে আজ। যেখানে উদ্বোধনী ম্যাচেই একে অপরের মুখোমুখি হবেন টাইগারদের দুই উঠতি তারকা তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের বিপক্ষে নামবে কলম্বো স্টারস। এ ম্যাচে জাফনা কিংসের জার্সিতে মাঠে নামবেন তাওহীদ হৃদয় এবং কলম্বোর জার্সিতে দেখা যাবে শরিফুলকে। ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায়। আর খেলাটি দেখো যাবে স্টার স্পোর্টস থ্রি’তে।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। শেষ ৫ বারের দেখায় প্রতিবারই কলম্বো স্ট্রাইকার্সকে হারিয়েছে তারা। তাই এই ম্যাচ জিতে নিজেদের রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে কলম্বো স্ট্রাইকার্স প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্টে দারুণ শুরু করার পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।

Advertisement

এদিকে শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এলপিএলে এবারের আসরে টাইগার ক্রিকেটারদের চাহিদা বেড়েছে।এবারের আসরে বাংলাদেশ থেকে রয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!