যেখানে রোনালদোর চেয়ে বহুগুণ পিছিয়ে মেসি
জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই দ্যুতি ছড়াচ্ছেন বর্তমান সময়ের সেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই সুপারস্টারের চেয়ে বহুগুণ পিছিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর ইউরোপ ছাড়তে হল তাকে। বয়সের ভারে নুয়ে পড়া মেসি এখন খেলছেন মেজর সকার লিগের তলানির ক্লাব ইন্টার মিয়ামির হয়ে।
অনেকের কাছে বর্তমান সময়ে জনপ্রিয়তার মাপকাঠি হলো ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা। এ হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন যারা তাদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফলোয়ার এখন ৫৯৭ মিলিয়ন। আর তিন মিলিয়ন হলে পৌঁছে যাবেন ৬০০ মিলিয়ন অর্থ্যাৎ ৬০ কোটির ঘরে। অর্থ্যাৎ তাকে সারা বিশ্বের প্রায় ৬০ কোটি মানুষ অনুসরণ করেন।
দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার ফলোয়ার সংখ্যা ৪৮১ মিলিয়ন। জনপ্রিয় সংগীত শিল্পী সেলেনা গোমেজ আছেন তৃতীয় অবস্থানে। তার ফলোয়ার সংখ্যা ৪২৬ মিলিয়ন।
.png)
চতুর্থ অবস্থানে আছেন ব্যবসায়ী কাইলি জেনার। তার ফলোয়ার সংখ্যা ৩৯৭ মিলিয়ন। এরপর আছেন ডোয়াইন জনসন (দ্য রক) ৩৮৮ মিলিয়ন ফলোয়ার। ৩৬৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন আরিয়ানা গ্রান্ডে।
অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছেন ভারতের সেলিব্রেটিদের ফলোয়ার সংখ্যা। যেখানে ২৫৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিরাট কোহলি অবস্থান করছেন তালিকার শীর্ষে।
জনপ্রিয়তার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক মিস ওয়ার্ল্ড এবং বলিউড স্টার প্রিয়াংকা। তার ফলোয়ার সংখ্যা ৮৮.৬ মিলিয়ন। তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর ৮১.৭ মিলিয়ন।