ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের সূচিতে পরিবর্তন!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩১, ২ আগস্ট ২০২৩
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের সূচিতে পরিবর্তন!
ফাইল ছবি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন নিয়ে আসছে আইসিসি। এক দিন এগিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে কারণে সূচিতে আরো বদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী ১৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে আছে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচও। তাই একদিনে তিন ম্যাচ হওয়ায় সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। পরিবর্তিত এই সূচি চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। 

ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন এনে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। ভারত-পাকিস্তান ম্যাচসহ বেশ কিছু ম্যাচের সূচিতে আসছে পরিবর্তন। এরই মধ্যে পরিবর্তিত সূচি পিসিবির কাছে পাঠানো হয়েছে। যেখানে সম্মতি প্রকাশ করেছে সংস্থাটি। 

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের সূচিতেও আসছে পরিবর্তন। ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। বদলে যাবে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচের সূচিও। 

তবে ভারত-পাকিস্তান ম্যাচের দিন অর্থাৎ ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচের সূচি অপরিবর্তিত রাখলে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!