ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন ১০ বছরের রেফারি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ৫ আগস্ট ২০২৩
এবার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন ১০ বছরের রেফারি!
ছবি: সংগৃহীত

একজন রেফারি বয়স কত? এ উত্তরের কোনোর মানদন্ড নেই। তবে সাধারণত একজন রেফারির বয়স কুড়ি বয়সের অধিক হয়ে থাকে। সাধারণত ফুটবলের জানা শোনা ব্যক্তিরাই রেফারিং হিসাব ক্যারিয়ার বেচে নেন। তবে এবার বলিভিয়ার রাজধানী জার্সি পরে বাঁশি হাতে মাঠ সামলাচ্ছেন ১০ বছর বয়সী ছোট্ট ক্যালেজাস।

বর্তমানে সে স্থানীয় লিগে রেফারিং করেন। ক্যালেজাস তার রেফারি বাবা রামিরোর দ্বারা অনুপ্রাণিত হয়ে শুরু কেরেন রেফারিং।   

রামিরো বলেন,  ‘শনি ও রবিবার আমি আমার ছোট সহকর্মী, আমার ছেলে, এরিকের সাথে রেফারির দায়িত্ব পালন করি। আমি খুব গর্বিত, আমার আবেগ আমার ছেলের শরীরেও বিদ্যমান।’

তার বাবা তাকে মাঠে নিয়ে যাবার পরে ক্যালেজাস একটি মেয়েদের ফুটবল লীগে তার প্রথম ম্যাচ রেফার করেছিলেন। সেটি একটি চ্যাম্পিয়নশিপ ছিল।

ক্যালেজাস তার স্টাইল দিয়ে বড়দের মুগ্ধ করে। খেলোয়াড় বেইমার ট্যাঙ্কারা বলেছেন, ক্যালেজাস নিজস্ব প্রতিভা নিয়েই জন্মেছে। সে মাঠের মধ্যে সারাক্ষণ দৌড়ে বেড়ায়। জনগণ চিৎকার করলেও সে ভয় পায় না। আপাতত, ক্যালেজাস কমিউনিটি লিগের ম্যাচগুলোতে রেফারির দায়িত্ব সামলাচ্ছে। 

ছোট্ট ক্যালেজাস বলছেন ‘আমার স্বপ্ন হল বলিভিয়ান ডার্বির ম্যাচে রেফারি করা, ভবিষ্যতে একজন ফিফা রেফারি হওয়া যাতে আমি বিশ্বকাপ, আমেরিকা কাপ, লিবারেটরস কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারি।’

তার মা পাশে থেকে ঘনিষ্ঠভাবে ম্যাচগুলো দেখেন এবং জানান, ‘আমি মনে করি রেফারি হওয়ার জন্য তার জন্ম হয়েছে। সে খুবই প্রতিভাবান। আমি তার রেফারি পছন্দ করি।’ তার মার বড় আশা একদিন তার প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে।

সূত্র : গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: রেফারি
লিংক সফলভাবে কপি হয়েছে!