ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মৌসুমের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না এনকুকুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ৬ আগস্ট ২০২৩
মৌসুমের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না এনকুকুর
ছবি: সংগৃহীত

হাঁটুর ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারছেন না চেলসির নতুন তারকা খেলোয়াড় ক্রিস্টোফার এনকুকু। প্রাক-মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচেস হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যমে দাবী ইনজুরির মাত্রা ততটা গুরুতর না হলেও কয়েক সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে এনকুকুকে। পরবর্তীতে আরো কিছু পর্যবেক্ষণের জন্য ফরাসি এই তারকা ইতোমধ্যেই লন্ডনে ফিরে এসেছেন।
 
গত বৃহস্পতিবার শিকাগো সোলজার ফিল্ডে চেলসির শেষ প্রাক-মৌসুম ম্যাচে ইনজুরির ঘটনা ঘটেছে। খেলার ২২ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এনকুকু। ডর্টমুন্ডের ম্যাটস হামেলসের সাথে সংঘর্ষে এনকুকু আঘাত পান তিনি। ম্যাচের শুরুতেই শিকাগোর মাঠ নিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফরা শঙ্কা জানিয়েছিলেন।
 
এই স্টেডিয়ামটি এনএফএল’র সবচেয়ে ছোট দলের হোম গ্রাউন্ড। সম্প্রতি ইংলিশ জনপ্রিয় গায়ক এড শিলানের একটি কনসার্ট এই মাঠে হয়েছিল হয়েছে। এই কনসার্ট দেখতে ৭৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে উপচে পড়া ভিড় ছিল। এনকুকুর ইনজুরির পিছনে এটাই একটা কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

যদিও চেলসি ম্যানেজার মরিসিও পোচেত্তিনো মাঠকে দায়ী করছেন না। এবারের দলবদলে ৫৩ মিলিয়ন পাউন্ডে আরবি লিপজিগ থেকে স্ট্যামফোর্ড ব্রীজে এসেছেন ২৫ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার এনকুকু।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!