[ খেলা ]
বন্ধু দিবসে বাংলাদেশি ভক্তদের যা বললেন মার্টিনেজ-অ্যালিস্টার
ছবি- সংগৃহীত
কাতারে দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এ আনন্দের রেশ আর্জেন্টিনায় তো বটেই, হাজার মাইল দূরের বাংলাদেশেও আছড়ে পড়েছিল। আলবিসেলেস্তেদের জয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন কোটি বাঙালি সমর্থক। নানা সময়ে যার প্রতিদানও দিয়েছে দেশটির তারকা ফুটবলাররা।
এবার বন্ধু দিবসে বাংলাদেশি ভক্তদের নিয়ে নতুন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ ও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফেসবুক পেইজে শুভেচ্ছা জানিয়েছেন মার্টিনেজ ও অ্যালিস্টার। এক বার্তায় মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপের পাশাপাশি সবসময়ই স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ।
.png)
লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিস্টার বলেন, ‘এতো ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার জন্য ভালোবাসা।’
প্রসঙ্গত, বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় গত ৩ জুলাই ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক মার্টিনেজ। কয়েক ঘন্টার সফর শেষে ঢাকা থেকে কলকাতায় উড়াল দিয়েছিলেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!