ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পারিশ্রমিক নিয়ে সুখবর পেলেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ৭ আগস্ট ২০২৩
পারিশ্রমিক নিয়ে সুখবর পেলেন সাবিনারা
ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তা শেষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মূলত এশিয়ান গেমসকে ঘিরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মেয়েরা। এরই মধ্যে সুখবর পেলেন সাবিনা-সানজিদারা।

সাবিনা খাতুনদের বেতন-ভাতাসহ নানা দাবি-দাওয়ার চাহিদা মেনে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গণমাধ্যমকে এক নারী ফুটবলার বলেন, ‘দাবি তো মেনেছে, কিন্তু কী হয়, সেটাই দেখা যাক।’

এর আগে বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে বাফুফেকে ‘আলটিমেটাম’ দিয়েছিলেন নারী ফুটবলাররা। নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার পর ছুটিতে যাওয়ার আগে লিখিতভাবে নিজেদের দাবির কথা জানিয়ে গিয়েছিলেন তারা। 

Advertisement

ছুটি শেষে এখন অনুশীলনে ব্যস্ত সাবিনারা। এর ফাঁকেই জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে তাদের দাবির বিষয়ে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আলোচনা শেষে ফুটবলারদের দাবি মেনে নেয়া হয়েছে বলে জানিয়েছেন এক নারী ফুটবলার। 

জানা গেছে, অধিনায়ক সাবিনা খাতুনের ২০ হাজার, জাতীয় দলের বাকি ফুটবলারদের বেতন ১০ হাজার টাকা। বাফুফের প্রস্তাবিত কাঠামোতে বেতন দ্বিগুণের চেয়েও বেশি বলে জানিয়েছেন সেই ফুটবলার। তবে বেতন বাড়লে সেটি কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় আছে দলের কারো কারো। 

মেয়েদের দাবির বিষয়টি নিয়ে বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা এখনও বিষয়টি নিয়ে কাজ করছি। ৪-৫ দিনের মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!