ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ৯ আগস্ট ২০২৩
বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি
ফাইল ছবি

আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা যেন কাটছেই না। স্বাগতিক ভারতের ধর্মীয় অনুষ্ঠানের ফলে আগেই ভারত-পাকিস্তানের মধ্যকার সূচিতে পরিবর্তন এসেছে। এবার আরো আট ম্যাচসহ মোট নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এই ম্যাচগুলোর মাঝে পরিবর্তন এসেছে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে টাইগাররা। 

আইসিসির পূর্বের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর রোববার আহমেদাবাদে হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ভেন্যুতে পরিবর্তন আসবে না। 

Advertisement

এছাড়া পরিবর্তন এসেছে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচটিতে। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। হায়দরাবাদে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচটি ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এখানেই শেষ নয়। লখনৌতে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর মাঠে গড়াবে। উল্লেখ্য, বিশ্বকাপের ১৩তম আসর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে। ১৯ নভেম্বর একই ভেন্যুতে ১৩তম এই আসরের পর্দা নামবে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!