ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেদিন থেকে মিলবে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২২, ৯ আগস্ট ২০২৩
যেদিন থেকে মিলবে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট
ফাইল ছবি

আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের সূচিতে একাধিক পরিবর্তন এনেছে আইসিসি। বিশ্বকাপের সূচির পর এবার টিকিট ছাড়ার দিনও ঘোষণা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট। 

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের ম্যাচ দেখতে আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট লিংকে গিয়ে ১৫ আগস্ট থেকে নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের নাম নিবন্ধনের পরই জানা যাবে কোন ম্যাচের টিকিটের চাহিদা কেমন।

বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট ছাড়া হবে ২৫ আগস্ট। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। 

Advertisement

এ বিষয়ে আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে।’

কবে কোন ম্যাচের টিকিট ছাড়া হবে-

২৫ আগস্ট-ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট-গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ
৩১ আগস্ট-চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর-ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর-বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ
৩ সেপ্টেম্বর-আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর-সেমিফাইনাল ও ফাইনালের টিকিট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!