ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড চুক্তিতে বায়ার্নে হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৪, ১০ আগস্ট ২০২৩
রেকর্ড চুক্তিতে বায়ার্নে হ্যারি কেইন
ছবি- সংগৃহীত

২০২২-২৩ মৌসুম শেষে খুব বেশি ভালো অবস্থানে ছিল না ইংলিশ ক্লাব টটেনহ্যাম। ৩৮ ম্যাচে ১৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৮-এ জায়গা করে নেয় স্পার্সরা। ফলে চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, ইউরোপা লিগেও জায়গা হারিয়েছে ক্লাবটি।

দলের এমন দুর্দশায় টটেনহ্যামের ড্রেসিংরুমে দেখা দেয় অস্বস্তি। ফলে ক্লাবটির তারকা ফুটবলার হ্যারি কেইনের স্পার্সদের ডেরা ছাড়ার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। মৌসুম শেষ হওয়ার আগেই কেইনকে নিয়ে লড়াইয়ে নামে বিশ্বের নামি-দামি ক্লাবগুলো।

কেইনকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রীতিমতো উঠে পড়ে লেগেছিল। তবে এ লড়াই থেকে ধীরে ধীরে সরে যায় রিয়াল ও ইউনাইটেড। বাকি ছিল শুধু বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন।

Advertisement

শুরুতে আর্থিক বিষয়ে জটিলতা দেখা দিলেও বায়ার্নের সঙ্গে সমঝোতায় এসেছেন কেইন। গণমাধ্যমের দাবি, ১০০ মিলিয়ন ইউরোতে জার্মানির ক্লাবটিতে পাড়ি দিচ্ছেন তিনি। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণার।

সংবাদমাধ্যম অ্যাথলেটিক ও মার্কা জানিয়েছে, টটেনহ্যাম থেকে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনকে কেনার বিষয়ে সম্মত হয়েছে বায়ার্ন মিউনিখ।

শিগগিরই হ্যারি কেইনের সঙ্গে চুক্তির ঘোষণা দেবে বায়ার্ন মিউনিখ। কয় বছরের চুক্তি হয়েছে, বেতন কত ইত্যাদি চুক্তির ঘোষণার পর জানা যাবে। 

আসন্ন মৌসুম সামনে রেখে বায়ার্নের এটি চতুর্থ সাইনিং। এর আগে ৫০ মিলিয়ন দিয়ে ইন্টার মিলান থেকে কিম মিন জে এবং ফ্রি এজেন্টে রাফায়েল গুরুইরো ও কোনরাড লেমারকে কিনেছে বাভারিয়ানরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!