আগামী অক্টোবরে ভারতের মাটিতে উঠবে ওয়ানডে বিশ্বকাপের পর্দা। স্বাভাবিকভাবেই ঘরের বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছে গোটা ভারত। ভক্ত-সমর্থকদের মনের আশা পূরণে সম্ভাব্য সব চেষ্টায় করবেন রোহিত-কোহলিরা।
এদিকে মেন ইন ব্লুজদের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগ জানালেন আসন্ন বিশ্বকাপে কারা খেলতে পারে সেমিফাইনাল। দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে চারটি দলকে বাছাই করেছেন তিনি।
.png)
ভারতের সাবেক এই ওপেনারের মতো এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘যদি আমাকে চারটি দল বেছে নিতে হয়- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান এই চারটি দলকে বেছে নিব। এরাই সেমিফাইনালিস্ট।’
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অবশ্যই সেখানে থাকবে কারণ তারা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে তাদের সম্ভাবনাই থাকে। এছাড়াও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া উপমহাদেশে ভালো ক্রিকেট খেলতে পারে।