[ খেলা ]
বার্সা ছেড়ে সৌদি ক্লাবে পাড়ি দিলেন ফ্রাঙ্ক
ছবি: সংগৃহীত
এবার ইউরোপের ঝলমলে ক্যারিয়ার ছেড়ে সৌদিতে পাড়ি দিলেন সদ্য সাবেক বার্সালোনার তারকা খেলোয়াড় ফ্রাঙ্ক কেসি এ। নাম লেখালেন সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে। আইভরি কোস্টের এই মিডফিল্ডারকে বার্সা থেকে এক কোটি ২৫ লাখ ইউরো খরচ করে দলে ভিড়িয়েছি সৌদি প্রো লিগের ক্লাবটি।
এর আগে কাতার বিশ্বকাপের পর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাবে নাম লেখানোর পর থেকে সৌদি প্রো লিগের কথা চারিদিকে উচ্চারিত হয়। যার কারণে ইউরোপ ছেড়ে সৌদি আরবের দিকে ছুটছেন ফুটবলাররা। সেই তালিকায় নতুন মৌসুমে করিম বেনজিমা, সাদিও মানে, জর্ডান হেন্ডারসনের মতো তারকারা সৌদিতে পাড়ি দিয়েছেন।
এর কিছুদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে আল আহলিতে যোগ দিয়েছেন রিয়াদ মাহরেজ। এর আগে রবের্ত ফিরমিনো ও এদুয়ার্দো মেন্ডিকেও দলে ভিড়িয়েছে দলটি। এবার ভিড়ালো কেসি এ কে।
.png)
ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে গত মৌসুমে ফ্রি ট্রান্সফারে বার্সায় যোগ দিয়েছিলেন কেসি এ। যেখানে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে তার মন টিকেনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!