ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুর্দান্ত হালান্ডে উড়ন্ত শুরু সিটির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ১২ আগস্ট ২০২৩
দুর্দান্ত হালান্ডে উড়ন্ত শুরু সিটির
ছবি- সংগৃহীত

গত মৌসুমের টেব্রলজয়ী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। স্বাভাবিকভাবেই নতুন মৌসুমেও সিটিজেনদের ওপর ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অবশ্য সেই প্রত্যাশায় ভাটা পড়তেন দেননি আর্লিং হালান্ডরা। মৌসুমের উদ্বোধনী ম্যাচেই জোড়া গোলে দলকে জয়ের স্বাদ উপহার দিয়েছেন এ নরওয়েজিয়ান স্ট্রাইকার।

শুক্রবার রাতে বার্নলির টার্ফ মুর স্ট্রেডিয়ামে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় সিটি। যেখানে স্বাগতিকদের জালে চারবার বল পাঠিয়ে দিয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। তবে একটি গোলও হজম করতে হয়নি তাদের। ফলে নতুন মৌসুমের শুরুটা বেশ ভালোই হলো সিটির। 

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের ক্রস থেকে হেড নেন রদ্রি। সেখান থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান হালান্ড। এটি প্রিমিয়ার লিগে হলান্ডের ৩৭তম গোল।

Advertisement

এরপর সিটির ভয়ের কারণ হয়ে উঠে ডি ব্রুইনের চোটের আগমন। চোটে পড়ে ম্যাচের ২২তম মিনিটে বেলজিয়ান এই তারকাকে মাঠ ছাড়তে হয়েছে। এরপর তার বদলি হিসেবে মাঠে নামেন এই অভিষিক্ত মাতেও কোভাচিচ।

ম্যাচের শুরুতেই পিছিয়ে গেলেও বেশ কয়েকবারই দুর্দান্ত আক্রমণে সিটির রক্ষণে ভয় ধরিয়েছে গার্দিওলার সাবেক শিষ্য ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচের ৩৬তম মিনিটে দলের লিড বাড়ান হলান্ড। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের পাস থেকে লক্ষ্যভেদ করে জোড়া গোল করেন তিনি।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও নিজেদের চেনা ছন্দই বজায় রাখে সিটি। ম্যাচের ৭৫তম মিনিটে গোল করে জয়ের ব্যবধান বাড়ান রদ্রি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!