ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরুর ম্যাচেই লিভারপুল-চেলসির ড্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ১৪ আগস্ট ২০২৩
শুরুর ম্যাচেই লিভারপুল-চেলসির ড্র
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের প্রথম ম্যাচে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব চেলসি ও লিভারপুল। রোববার দিবাগত রাতে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে (১-১) গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। 

লিভারপুলের হয়ে গোল করেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস। চেলসির হয়ে সমতা আনেন ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসি।
  
ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে দুই দলই। তবে গোলের দেখা পেতে বেশিক্ষণ সময় লাগেনি লিভারপুলের। খেলার ১৮ মিনিটে দলটি এগিয়ে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস (১-০)। 

পিছিয়ে পড়ে সমতা আনতে বেশিক্ষণ সময় নেয়নি চেলসিও। খেলার ৩৭ মিনিটে চেলসির হয়ে গোল করেন অ্যাক্সেল দিসাসি (১-১)। চলতি মৌসুমে ফ্রান্সের ক্লাব মোনাকো ছেড়ে চেলসি পাড়ি দিয়েছেন তিনি। এসেই প্রথম ম্যাচে গোল করে চেলসিকে রাঙালেন।

Advertisement

খেলার ৩৯ মিনিটে চেলসির বেন চিলওয়েল গোল করেছিলেন। তার গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একই ভাবে খেলার ২৯ মিনিটে লিভারপুলের মোহাম্মদ সালাহর গোলটিও বাদ পড়ে অফসাইডের কারণে। 

দ্বিতীয়ার্ধে দুই দলে গোলের চেষ্টা করেছে। কিন্তু কেউই কারো জালে বল পাঠাতে পারেনি। ম্যাচ শেষ হয়েছে ১-১ ড্র নিয়েই। এ নিয়ে মুখোমুখি লড়াইয়ে টানা ৭ ম্যাচ ড্র করলো চেলসি এবং লিভারপুল।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!