এ চুক্তি আলোর মুখ দেখলে এঞ্জো ফার্নান্দেজকে ১০৭ মিলিয়ন পাউন্ডের রেকর্ডকে পেছনে ফেলবেন কাইসেডো। এ বছরের জানুয়ারিতে আর্জেন্টিনা মিডফিল্ডার দলে টেনেছিল তারা।
দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, ব্রাইটন থেকে কাইসেডোকে পেতে ১১৫ মিলিয়ন পাউন্ড খরচ খরচ করবে চেলসি। ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ রেকর্ড এটি। এর আগে লিভারপুল ১১০ মিলিয়ন পাউন্ড বিড করেছিল কাইসেডোর জন্য। সেটি হলেও ট্রান্সফার ফির নতুন রেকর্ড হতো।
.png)
BREAKING: Moisés Caicedo to Chelsea, here we go! Agreement reached and sealed right now — it’s gonna British record transfer fee 🚨🔵🇪🇨 #CFC
— Fabrizio Romano (@FabrizioRomano) August 13, 2023
£115m fee plus sell-on clause included for Brighton.
Medical tests, booked.
Caicedo will sign until June 2031 with option until 2032. pic.twitter.com/7O8whsRLdK
রোমানো আরো জানিয়েছেন, ইতোমধ্যে কাইসেডোর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সঙ্গে তার চুক্তি হবে ২০৩১ সাল পর্যন্ত, যা ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো যাবে।