বুধবার রাজধানীর গুলিস্তানে অলিম্পিকের অডিটোরিয়ামে এক সংবাদ সন্মোলন এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ভাইস চেয়ারম্যান ও সিইও নিদারুল আলম চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আইবিএস ওয়ার্ল্ড গেমসে খেলতে যাচ্ছি। এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আরো ৪টি দল অংশগ্রহণ করবে।’
.png)
বাংলাদেশের সাফল্যের বিষয়টি তুলে ধরে নিদারুল আলম বলেন, ‘আমরা ভারতে ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছি। এছাড়াও গত ওডিআই বিশ্বকাপে ৪র্থ এবং নিউজিল্যান্ডকে টি-২০তে তাদের মাটিতেই ৫-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ী হই। আমরা আশা করছি, বার্মিংহাম থেকেও এবারের আসরে সর্বোচ্চ ফলাফল নিয়ে আসার চেষ্টা করব।’
এবারের আসরে জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিবিসিসি। আসরটি উপলক্ষে ১৭টি টিকিট সরবরাহ করেছে দেশের ক্রিকের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
এ প্রসঙ্গে নিদারুল বলেন, ‘বিসিবি আমাদেরকে খেলোয়াড়, প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক কাম ফিজিও এর জন্য প্রায় ত্রিশ লক্ষ এক হাজার টাকা খরচ করে ১৭টি টিকিট সরবরাহ করেছে। বাকী ৪ জন কর্মকর্তা আসা-যাওয়াসহ যাবতীয় খরচ আমরা নিজের তহবিল থেকে বহন করছি।’