ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে দেখবেন নেইমারের সৌদি অভিষেক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৬, ১৬ আগস্ট ২০২৩
যেভাবে দেখবেন নেইমারের সৌদি অভিষেক
নেইমার জুনিয়র

আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে সম্প্রতি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র। স্পেন আর ফ্রান্সের লিগ জেতার পর এবার এশিয়ান ফুটবলে শিরোপার স্বাদ পেতে মরিয়া ব্রাজিলিয়ান সুপারস্টার। তিনি নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের আল হিলালে।

এরইমাঝে শুরু হয়েছে সৌদি আরবের নতুন মৌসুম। গতবার লিগে তৃতীয় স্থানে থাকা আল হিলাল এবার শক্তিশালী এক দল গড়েছে। প্রথম রাউন্ডের ম্যাচ শেষ করেছে প্রতিটা দলই। লিগের প্রথম ম্যাচে আবহার বিপক্ষে দাপুটে জয় দিয়ে প্রতিপক্ষের প্রতি বার্তাও ছুঁড়ে দিয়েছে আল হিলাল।

নেইমারের নতুন দলের পরের ম্যাচ ১৯ আগস্ট রাত ১২টায়। যেখানে তাদের প্রতিপক্ষ আল-ফাইহা। এই দলের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে পারে নেইমারের সৌদি অধ্যায়। এরই মধ্যে ক্লাবের সঙ্গে সবরকম চুক্তি এবং আনুষ্ঠানিকতা শেষ করেছেন এই ব্রাজিলিয়ান।

Advertisement

পুরো ফিট অবস্থায় পিএসজির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নিয়েছিলেন নেইমার। আই-ফাইহার বিপক্ষে তার অভিষেক তাই অনেকটা নিশ্চিতই বলা চলে। 

নেইমারের অভিষেক এই ম্যাচটি বাংলাদেশ থেকেও টিভিপর্দায় দেখা যাবে। চলতি বছর থেকেই সৌদি প্রো-লিগ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে সনির টিভি চ্যানেলে দেখা যাবে সৌদি প্রো লিগের ম্যাচ। 

নতুন দল আল-হিলালে নেইমার কোচ হিসেবে পাবেন বেনফিকা এবং ফেনেরবাখের সাবেক কোচ জর্জ হেসুসকে। সতীর্থ হিসেবে থাকবেন কালিদু কুলিবালি, রুবেন নেভেস, মিলাঙ্কোভিচ সাভিচ, ম্যালকমের মত তারকাদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!