হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি জাগালো
ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালো। খেলোয়াড় হিসেবে দুইবার এবং কোচের দায়িত্ব নিয়ে দু’বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন তিনি। সেলেসাওদের ইতিহাসে ‘বুড়ো নেকড়ে’ খ্যাত ফুটবলার এখন হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, মূত্রনালির সমস্যা নিয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতালে ভর্তি হয়েছেন জাগালো। তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক।
আরো পড়ুন: মারিও জাগালো: ব্রাজিলের ‘বুড়ো নেকড়ে’
.png)
মঙ্গলবার শারীরিক জটিলতা বেড়ে যাওয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছে জাগালোকে। ভর্তির সময় তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। তবে কবে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা এখনও জানা যায়নি।
গত বুধবার (৯ আগস্ট) ৯২ বছর পূর্ণ করেছেন জাগালো। ৯২তম জন্মদিন তিনি উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি ক্যাপশন দিয়েছেন, ‘পরিবারের সঙ্গে সবচেয়ে ভালো জন্মদিন উদযাপন। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’
এর আগে গত বছরও বারা ডি’অর হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাগালো। হাসপাতালের সেমি ইনটেনসিভ কেয়ারে ব্রাজিলিয়ান কিংবদন্তি প্রায় দুই সপ্তাহ কাটিয়েছিলেন। জাগালো তখন শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন।