ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টিভি দর্শকে বিশ্বরেকর্ড গড়ল নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১৭ আগস্ট ২০২৩
টিভি দর্শকে বিশ্বরেকর্ড গড়ল নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমি
ফাইল ছবি

চলমান নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি গতকাল টেলিভিশন শো হিসেবে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

সিডনিতে বুধবারের ম্যাচটি ঘরে বসে টেলিভিশনে উপভোগ করেছে প্রায় সাড়ে ১১ মিলিয়ন মানুষ। ম্যাচটিতে ইংল্যান্ড ৩-১ গোলে জয়ী হওয়ায় মাটিলডাসদের স্বপ্ন ভঙ্গ হয়। গড়ে প্রায় ৭.১৩ মিলিয়ন মানুষ এক সঙ্গে কাল ম্যাচটি টেলিভিশনে দেখেছে। 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার চ্যানেল সেভেনে ম্যাচটি সরাসরি দেখানো হয়েছে। তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে, এদিন সবচেয়ে বেশি সংখ্যক দর্শক এক সঙ্গে ম্যাচটি উপভোগ করেছে।

Advertisement

২০০১ সাল থেকে প্রোগ্রাম রেটিং সিস্টেম চালু হবার পর এত বেশি সংখ্যক দর্শকের এক সঙ্গে কোন অনুষ্ঠান দেখার রেকর্ড এটাই প্রথম। অবশ্য এই তথ্যে পে-টিভি ব্রডকাস্টার অপটাস স্পোর্টের দর্শকসংখ্যা অন্তর্ভূক্ত করা হয়নি। 

চ্যানেল সেভেনে নেটওয়ার্ক স্পোর্টের প্রধান লুইস মার্টিন বলেছেন, ‘মাটিলডাসরা নতুন করে ইতিহাস রচনা করেছে। অস্ট্রেলিয়ানরা হৃদয় দিয়ে খেলেছে। আমরা সবাই তাদের জন্য গর্বিত।’

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!