সবশেষ অ্যাশেজ সিরিজে হাতের কবজির ইনজুরিতে পড়েন স্মিথ। ফলে অ্যাশেজে একটি টেস্টে একাদশের বাইরে ছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন। তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন ও টি-২০তে নেয়া হয়েছে অ্যাশটন টার্নারকে।
প্রোটিয়াদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবেন না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কও। তবে ওয়ানডে সিরিজে রাখা হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। আসন্ন ভারত সিরিজের আগে স্টার্ককে বিশ্রাম দিতেই টি-২০ সিরিজে তাকে রাখেনি অস্ট্রেলিয়া দল। স্টার্কের বদলি হিসেবে নেয়া হয়েছে স্পেন্সার জনসনকে।
.png)
চলতি মাসের ৩০ আগস্ট থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজ। সেখানে ৩টি টি-২০ এবং ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্ঘা, লাবুশেন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
টি-২০ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, অ্যাশটন টার্নার, মার্কাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা।