ম্যাচের ৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন নায়েফ আগুয়ের্দ। কর্নার থেকে হেড করে দলকে লিড এনে দেন এই মরক্কোর ডিফেন্ডার। তবে ম্যাচের ২৮ মিনিটেই সমতায় ফেরে চেলসি। ডি-বক্সের ভেরত থেকে দারুণ এক গোল করেন কার্নি চুকউয়েমেকা।
সমতায় ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি চেলসি। ৫৩ মিনিটে মিকাইল অ্যান্তনিওর গোলে ফের এগিয়ে যায় ওয়েস্টহাম। স্বাগতিকদের দুটো গোলেরই উৎস ওয়ার্ড-প্রাউস। তবে বিরতির আগেই লিড নেওয়ার সুযোগ ছিল চেলসির।
.png)
কিন্তু সুযোগ হাতছাড়া করে তারা। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পায় চেলসি। তবে চেলসির হয়ে পেনাল্টি নেয়া আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের শট ফিরিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আলফোন্স আরিওলা।
দ্বিতীয়ার্ধে বল দখল ও আক্রমণে বেশ এগিয়ে ছিল চেলসি। তবে ম্যাচের ৫৩ মিনিটে মিকেল আন্তোনিও গোল করে ওয়েস্ট হ্যামকে আবারও লিড এনে দেয় ম্যাচে। ম্যাচের ৬৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হ্যামারদের ডিফেন্ডার আগুয়ের্দ।
ম্যাচের বাড়ানো সময়ে ওয়েস্ট হ্যামের খেলোয়াড়কে ডি-বক্সের ভেতরে ফাউল করেন কিছুদিন আগেই রেকর্ড অর্থে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেয়া কাইসেডো। সেই পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হ্যামের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফুটবলার পাকেতা।