বিশ্বের দ্রুততম মানব এখন লাইলস
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিশ্বের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে ১০০ মিটার জয়ের হ্যাটট্রিক করলেন নোয়াহ লাইলস। মাত্র ৯.৮৩ সেকেন্ড নিয়ে প্রথম হয়েই শেষ করলেন ১০০ মিটার স্প্রিন্ট। হলেন বিশ্বের দ্রুততম মানব।
বতসোয়ানার জাতীয় রেকর্ড ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন লেৎসিলে তেবোগো। আর ফটো ফিনিশে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন গ্রেট ব্রিটেনের ঝারনেল হিউজ। হিউজ সময় নিয়েছেন ৯.৮৮ সেকেন্ড। সূত্র: সিএনএন
বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নোয়াহ অবশ্য এসেছিলেন অন্যরকম স্বপ্ন নিয়ে। উসাইন বোল্টের পর প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার জয়ের হ্যাটট্রিক করতে চেয়েছিলেন তিনি।
.png)
কিন্তু, ২০০ মিটারের বদলে ১০০ মিটারেই কিনা বাজিমাত করে ফেললেন তিনি! ৯.৮৩ সেকেন্ড নিয়ে প্রথম হয়েই শেষ করলেন ১০০ মিটার স্প্রিন্ট। হলেন বিশ্বের দ্রুততম মানব।
অবশ্য লাইলস এখন চাইলে উসাইন বোল্টের মোট দুই রেকর্ডে ভাগ বসাতে পারেন। ২০০ মিটারে জিতলেই হবে সেই দুই রেকর্ড। উসাইন বোল্টের পরে আর কেউ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ‘ডাবল’ পাননি। আর ২০০ মিটার জিতলে হ্যাটট্রিকের স্বপ্নটা তো পূরণ হচ্ছেই।