ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘মেসিও তো ইংরেজি পারে না, আমরা না পারলেই দোষ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৮, ২১ আগস্ট ২০২৩
‘মেসিও তো ইংরেজি পারে না, আমরা না পারলেই দোষ’
শাদাব খান। ছবি- টুইটার

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ছয় জাতির টুর্নামেন্টকে ঘিরে আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন। তারই প্রস্তুতি হিসেবে সোমবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবেন বাবর আজম-শাদাব খানরা।

এদিকে সিরিজের আগে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে উঁকি দিলে তেমনটাই বোঝা যাচ্ছে।  

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) বেশকিছু ছবি শেয়ার করেছেন শাদাব খান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মডেল হিসেবে কি আরো উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’

শাদাবের ছবি প্রকাশ্যে আসতেই সতীর্থ ও সমর্থকরা মন্তব্য শুরু করেছেন। সে তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়া হাসান আলী। মন্তব্যের ঘরে ইংরেজি হরফে উর্দুতে হাসান লেখেন, ‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। মাশআল্লাহ কারো নজর যেন না লাগে।’

হাসান আলীর এই মন্তব্য নিয়ে শুরু হয় ট্রল। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের ক্রিকেটারদের শিক্ষিত করা। কারণ তারা আন্তর্জাতিক স্তরে খেলছেন। তাই তাদের অন্তত ইংরেজিতে কথা বলা উচিত।

সামাজিক মাধ্যমে হাসানের ভাষা নিয়ে ট্রলের পাল্টা জবাব দিয়েছেন শাদাব খান। তিনি উদাহরণ টেনেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির।

হাসানের পাশে দাঁড়িয়ে শাদাব লেখেন, ‘মেসি ইংরেজিতে কথা না বললে চলবে। বিদেশি ক্রিকেটারেরা অদ্ভুত ইংরেজিতে কথা বললে চলবে। কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না। আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!