অবশেষে চুমুর প্রসঙ্গে মুখ খুললেন স্প্যানিশ ফুটবল প্রধান
ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন স্পেন। নিজেদের ইতিহাসেও প্রথমবারের বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে স্প্যানিশ মেয়েরা। এ আনন্দের রেশ যে খানিকটা বেশি হবে তা অনুমেয়ই। তাই বলে উৎসবের মঞ্চে ফুটবলারকে প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোটেও চুম্বন করা যায়!
অবিশ্বাস্য হলেও এমন চিত্র দেখা গেছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে। ম্যাচ শেষে যখন স্পেনের মেয়েরা একে একে উৎসবের মঞ্চে উঠছিলেন, তখন তাদের সবাইকে চুমু দিয়েছেন স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। তবে দলটির মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে যেন একটু বেশি বেশিই করে ফেলেছেন লুইস।
বিশ্বকাপ জয়ের আনন্দঘন মুহূর্তে বিষয়টি নিয়ে আলোচনা না হলেও ভিডিওটি সামাজিক মাধ্যমে আসতেই শুরু হয় সমালোচনা। অবশ্য ঘটনার পর গণমাধ্যমকে জেনিফার বলেছিলেন, বিষয়টি তিনি উপভোগ করেননি।
.png)
জেনিফারের বক্তব্যের পর রুবিয়ালেসকে ঘিরে শুরু হয়ে তীব্র সমালোচনা। অবশেষে একদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির ফুটবল প্রধান।
Talk about World cup moments 🙄
— YD Services (@Moresky07) August 20, 2023
The surprising kiss on the mouth of Jennifer Hermoso and Luis Rubiales celebrating the Spanish triumph
Is it now a world Cup kiss ? Was it intentional ? .. 🙂🙃 many questions and one kiss ..I think more subscription for Next WWC now😂 pic.twitter.com/kxFYX82Ltr
স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান স্পেনের সংবাদমাধ্যম এল পার্টিডাজো ডি কোপকে বলেন, ‘এটা (চুমু) ছিল কোনো কিছু উদযাপনের পরের মুহূর্ত। আমরা এসব হাবিজাবি জিনিসের (চুমু নিয়ে সংবাদ) জন্য এখানে আসিনি। আমার কাছে এটা অনেক ফালতু মনে হচ্ছে। এটা বাদ দিন।’
ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ তবে এখন তিনি রুবিয়ালেসের পক্ষে কথা বলেছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের আনন্দে স্বত: স্ফূর্তভাবেই এটা (চুম্বন) হয়েছে।’
রোববার স্টেডিয়াম অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে স্পেনের মেয়েরা। এছাড়াও পুরুষ দলের পাশাপাশি বিশ্বকাপ জেতারও রেকর্ড গড়েছেন তারা। যে রেকর্ডটি এর আগে শুধুমাত্র জার্মানির দখলেই ছিল।