রোববার স্টেডিয়াম অস্ট্রেলিয়াতে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্পেন-ইংল্যান্ড। যেখানে ইংলিশদের ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস রচনা করেন স্প্যানিশ মেয়েরা। তবে ইতিহাস গড়েও সমালোচিত হচ্ছেন দেশটির ফুটবল প্রধান লুইস।
এদিন শিরোপা নিশ্চিতের পর পুরস্কার নিতে যখন নারী দলের ফুটবলাররা একে একে স্টেজে উঠছিলেন, সে সময় সকলকেই জড়িয়ে ধরে চুমু দিচ্ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী এটি অতি স্বাভাবিক দৃশ্য।
.png)
Talk about World cup moments 🙄
— YD Services (@Moresky07) August 20, 2023
The surprising kiss on the mouth of Jennifer Hermoso and Luis Rubiales celebrating the Spanish triumph
Is it now a world Cup kiss ? Was it intentional ? .. 🙂🙃 many questions and one kiss ..I think more subscription for Next WWC now😂 pic.twitter.com/kxFYX82Ltr
তবে জেনিফার হারমোসোর সঙ্গে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন লুইস। স্টেজে ওঠার পর তাকে জড়িয়ে ধরে ঠোটে চুমু করে বসেন লুইস। আর তাতেই শুরু হয় সমালোচনা। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে লুইসের ‘চুমু’ কাণ্ড।
বেশ খানিকটা সময় ধরে তাকে চুম্বন করে গেলেও বিষয়টি ভালোভাবে নেননি জেনিফার। ইন্সটাগ্রামে লাইভে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়েন স্প্যানিশ এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমার এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি।’
তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে স্পেনের ফুটবল ফেডারেশন। স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘বিষয়টি খুবই স্বাভাবিক। স্বতঃস্ফূর্ত উদযাপনের সময় এমনটা হতেই পারে। আর তারা দু’জন খুব ভালো বন্ধু।’